আগামীকাল শুক্রবার (১৬ অক্টোবর) মুক্তি পাচ্ছে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের নতুন সিনেমা ‘দেশু ৭’। আজ বৃহস্পতিবার ফেসবুকে পোস্ট দিয়ে সিনেমাটির মুক্তির কথা জানিয়েছেন দুজনই।
দেব-শুভশ্রীর ‘দেশু ৭’
পর্দায় তাদের রসায়ন বরাবরই হিট, তবে এবার রিল আর রিয়েল লাইফ মিলেমিশে যেন একাকার! আসছে পুজোয় মুক্তি পেতে যাচ্ছে দেব ও শুভশ্রী জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দেশু ৭’।